Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ৩   •   কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য   •   প্রবল বর্ষণে সবংয়ে বন্যা পরিস্থিতি, আকাশপথে এলাকা পরিদর্শন শুভেন্দু অধিকারীর   •   বন্দেমাতরম্’ উচ্চারিত হলে কোটি ভারতবাসীর হৃদয়ে জেগে ওঠে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা: শমীক ভট্টাচার্য   •   একশো দিনে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়’, মমতা-অভিষেক-ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রা পালের   •   ৪০ লক্ষ টাকার বিবাদ, ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ—কালীপাহাড়িতে চাঞ্চল্য

বন্দেমাতরম্’ উচ্চারিত হলে কোটি ভারতবাসীর হৃদয়ে জেগে ওঠে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা: শমীক ভট্টাচার্য

20 Aug 2026
08:29 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : বন্দেমাতরম্’ শুধু একটি স্লোগান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও দেশমাতৃকার প্রতি গভীর আবেগ। এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, আজও যখন ‘বন্দেমাতরম্’ উচ্চারিত হয়, তখন কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি জেগে ওঠে। এই শব্দবন্ধ ভারতীয়দের কাছে জাতীয় চেতনা ও দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন, মৃত্যুর কয়েক দিন আগে বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন, একদিন গোটা ভারতবর্ষে ‘বন্দেমাতরম্’-এর আবেগে রক্ত নাচন দেখাবে। তাঁর মতে, সময়ের সঙ্গে ‘বন্দেমাতরম্’-এর আবেদন আরও বিস্তৃত হয়েছে এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই সঙ্গীতের বিশেষ ভূমিকা রয়েছে।

শমীক ভট্টাচার্যের এই বক্তব্যের মধ্য দিয়ে ‘বন্দেমাতরম্’-এর ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয়তাবাদী চেতনার প্রসঙ্গ নতুন করে সামনে এসেছে। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

news home ads