Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

তারাপীঠে লজে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৭ জনের

17 Aug 2026
06:49 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৭ জনের। ভোররাতে তারাপীঠ থানা এলাকার একটি লজে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় লজের ভিতরে থাকা আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি লজের ভিতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, লজের এমসিবি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। বৈদ্যুতিক সংযোগে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিচয় ও আগুন লাগার বিস্তারিত কারণ জানার পাশাপাশি লজের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত চলছে।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল এবং লজে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।

news home ads