Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নারী ক্ষমতায়ন ও সুরক্ষায় একাধিক পদক্ষেপ, বিরোধীদের গঠনমূলক ভূমিকার আহ্বান   •   আয়ুষ্মান কার্ডে ১ কোটি ৪৩ লক্ষ, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় ৮০ লক্ষ পরিবার: শুভেন্দুর বড় ঘোষণা   •   গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় গোপাল পাঠাকে নামতে হয়েছিল’, আয়ুষ্মান দিবসের দাবি সুকান্ত মজুমদারের   •   লচ্ছীপুর ছিনতাই কাণ্ডে বাবর খান গ্রেপ্তার, আজ আসানসোল আদালতে পেশ   •   আজ থেকে বাংলায় চালু আয়ুষ্মান ভারত, শুরু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও   •   আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু: ‘ভালো তৃণমূল’ বলে মন্তব্য শুভেন্দুর, তদন্তের দাবিও

লচ্ছীপুর ছিনতাই কাণ্ডে বাবর খান গ্রেপ্তার, আজ আসানসোল আদালতে পেশ

16 Aug 2026
11:54 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :  লচ্ছীপুর দিশা রেড লাইট এলাকায় গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাই এবং গাড়ির চাবি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে নেমে বাবর খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃত বাবর খানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই কারণে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও অভিযোগকারীদের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার রাতে চারজন ব্যক্তি একটি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। লচ্ছীপুর দিশা এলাকার কাছে তাঁদের পথ আটকানোর অভিযোগ ওঠে। এরপর তাঁদের দিশা এলাকায় নিয়ে গিয়ে নগদ ১০ হাজার টাকা এবং অনলাইনে আরও ২০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ।

অভিযোগ, পরবর্তীতে ওই চারজন নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের পিছু ধাওয়া করা হয়। সেই সময় তাঁদের স্করপিও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারীদের উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়।

এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বাবর খানকে গ্রেপ্তার করা হয়। এখন তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং পুরো ছিনতাই কাণ্ডের পিছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।

 

news home ads