Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সরকারি উদ্যোগে শুরু নির্মাণকাজ

27 Jun 2026
05:52 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠে নতুন বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শনিবার সকালে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুরনো ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় অবশেষে সরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে নারিকেল ফাটিয়ে ও ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের শুভ সূচনা করেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা, সহ-সভাপতি উমেশ প্রধান, কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল, মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য গুড়িয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বহু স্থানীয় বাসিন্দা।

অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীরা আরও নিরাপদ, আধুনিক ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

সরকারি আর্থিক সহায়তায় নির্মিত হতে চলা এই নতুন বিদ্যালয় ভবন আগামী দিনে এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত ও আধুনিক করে তুলবে বলেই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

news home ads