Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুতি, আগামিকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক

13 Aug 2026
04:00 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চারদিনব্যাপী উদযাপনের পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করা হবে।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, স্মরণসভা, শিল্পী সম্মাননা এবং বিশেষ আয়োজনে উদযাপন করা হবে। এই উপলক্ষে চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংস্কৃতিক মহল এবং মহানায়কের পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকালের বৈঠকে অনুষ্ঠানগুলির স্থান, সময়সূচি, অতিথি তালিকা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি উদযাপনকে স্মরণীয় করে তুলতে একটি বিশেষ কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির পাশাপাশি উত্তম মঞ্চের আধুনিকীকরণ এবং তাঁর নামে একটি নতুন চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সরকার জানিয়েছে, মহানায়কের স্মৃতি সংরক্ষণ এবং বাংলা চলচ্চিত্রের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

news home ads