Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

FCRA বিলে বাধা বিরোধীদের, বারবার মুলতুবি সংসদ: সরকার আলোচনায় প্রস্তুত, দাবি অমিত শাহ

12 Aug 2026
08:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :  বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংক্রান্ত FCRA (Foreign Contribution Regulation Amendment) Bill, 2026 নিয়ে লোকসভায় তুমুল অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিরোধী সদস্যদের লাগাতার হইচই ও বিক্ষোভের জেরে বুধবার একাধিকবার অধিবেশন মুলতুবি করতে হয়।

অচলাবস্থার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, সরকার বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকলেও বিরোধীরা সংসদে আলোচনা হতে দিচ্ছে না। তিনি বলেন, সরকার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে আলোচনায় অংশ নিতেও রাজি।

FCRA সংশোধনী বিল নিয়ে বিরোধী দলগুলির আপত্তি রয়েছে। তাদের দাবি, প্রস্তাবিত সংশোধনীগুলি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। বিভিন্ন বিরোধী দল বিলটি প্রত্যাহার অথবা যৌথ সংসদীয় কমিটির (JPC) কাছে পাঠানোর দাবি জানিয়েছে।

অন্যদিকে কেন্দ্রের দাবি, এই সংশোধনীর উদ্দেশ্য বিদেশি অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা। সরকার সূত্রে জানা গেছে, ঐকমত্য গড়ে তুলতে প্রয়োজনে বিলটি JPC-তে পাঠানোর বিষয়েও তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় বিলটি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করা সম্ভব হয়নি। ফলে FCRA সংশোধনী বিলকে ঘিরে সরকার ও বিরোধীদের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।