Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

গঙ্গারামপুরে নিকাশি সমস্যার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে এলাকাবাসী

10 Aug 2026
12:57 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানের দাবিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চুনাভাটি এলাকায় বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যাচ্ছে, ফলে নিত্যদিনের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে। এই সমস্যার প্রতিবাদে বাসিন্দারা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা জল নর্দমার রূপ নিয়েছে। দুর্গন্ধ, অপরিষ্কার পরিবেশ এবং জলাবদ্ধতার কারণে এলাকায় মশার উপদ্রবও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর ফলে শিশু, প্রবীণ ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও দাবি তাঁদের।

স্থানীয়দের বক্তব্য, একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সমস্যার সমাধানের আবেদন জানানো হলেও স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার, ড্রেন পরিষ্কার এবং স্থায়ী জলনিকাশি প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।

news home ads