Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বারুইপুর সংশোধনাগারের উদ্যোগে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি   •   নেতাজিকে অপমানের প্রতিবাদে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়   •   আবাস যোজনায় অনিয়মের অভিযোগ ঘিরে কল্যাণপুর পঞ্চায়েতে বিক্ষোভ, উত্তেজনা; কর্মীর গায়ে ডিম ছোড়ার অভিযোগ   •   বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের দাবি ঘিরে চাঞ্চল্য, তদন্তের দিকে নজর   •   অমর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে সল্টলেকে শ্রদ্ধাঞ্জলি, উপস্থিত অমিতাভ চক্রবর্তী ও প্রকাশ চন্দ্র দাস   •   মাদকবিরোধী সচেতনতার বার্তা: বারুইপুরে মোটরসাইকেল র‍্যালির ফ্ল্যাগ-অফ করলেন পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দ

আসানসোলে বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

10 Aug 2026
12:10 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দেশ বাঁচানো, সংবিধান রক্ষা, শ্রম কোড বাতিল-সহ একাধিক দাবিতে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ‘জেল ভরো’ কর্মসূচি পালন করল বামপন্থী দলগুলি। কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

দুপুর প্রায় ১টা নাগাদ, আসানসোলের চেলিভাঙা এলাকা থেকে বাম দলগুলির মিছিল শুরু হয়। মিছিলটি ভগৎ সিং মোড় হয়ে বার্নপুর রোড পুলিশ লাইনের দিকে অগ্রসর হলে প্রথম পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।

পুলিশ লাইনের কাছে পৌঁছলে পুলিশ মিছিলের গতি রোধ করে। এরপরই বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাম নেতৃত্বের দাবি, কেন্দ্রের শ্রমবিরোধী নীতির প্রতিবাদ, শ্রম কোড বাতিল, সংবিধান রক্ষা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে এই ‘জেল ভরো’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁদের অভিযোগ, শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করা হচ্ছে এবং সেই কারণেই দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হচ্ছে।

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং পরিস্থিতির উপর নজর রাখা হয়।

news home ads