Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

CREDAI Kolkata-র বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

09 Aug 2026
11:29 AM

 

নিজস্ব প্রতিনিধি,  জেলার বার্তা ডেস্ক : রিয়েল এস্টেট শিল্পের অন্যতম সংগঠন CREDAI Kolkata-র উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে রিয়েল এস্টেট শিল্পের বর্তমান পরিস্থিতি, নগর উন্নয়ন, পরিকাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

এই অনুষ্ঠানে রিয়েল এস্টেট শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট উদ্যোক্তা, নির্মাতা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ক্ষেত্রের অতিথিরা উপস্থিত ছিলেন। শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং আবাসন খাতে নতুন সুযোগ সৃষ্টি নিয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য রাজ্যের সামগ্রিক উন্নয়নে পরিকাঠামো ও আবাসন শিল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ, স্বচ্ছ প্রশাসন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যে আরও শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

CREDAI Kolkata-র প্রতিনিধিরাও আবাসন শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ, নীতিগত বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। শিল্পের উন্নয়নে সরকার, প্রশাসন ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠি‌ষ্ঠানে উপস্থিত অতিথিরা রাজ্যের আবাসন ও নির্মাণ শিল্পের বিকাশে পারস্পরিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দেন।