নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভায় আসন্ন বিজেপির কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দলের রাজ্য ও বিধানসভা নেতৃত্ব।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কাউন্সিল মেম্বার রামপ্রসাদ প্রামাণিক, গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর, বাসন্তী বিধানসভার বিজেপির পদপ্রার্থী বিকাশ সরদার, বিধানসভার কনভেনর প্রদীপ সরদার, যুব মোর্চার সভাপতি উৎপল দত্ত-সহ বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তা।
সভায় আসন্ন কর্মসূচির সাংগঠনিক প্রস্তুতি, বুথভিত্তিক দায়িত্ব বণ্টন, জনসংযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্ব কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রতিটি মণ্ডলে সর্বস্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন।
বক্তারা দাবি করেন, বাসন্তী বিধানসভায় বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে এবং আগামী কর্মসূচিকে জনসমাগম ও অংশগ্রহণের দিক থেকে সফল করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকের শেষে উপস্থিত সকল নেতা ও কর্মীরা কর্মসূচির সাফল্যের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।