Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

তামান্না খুনে আরও ১২ গ্রেফতার, মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশের পরই তৎপর পুলিশ

27 Jun 2026
11:01 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজ্যের বহুল চর্চিত তামান্না খুনের ঘটনায় আরও ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করল কৃষ্ণনগর জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই তদন্তে গতি আসে বলে প্রশাসনিক সূত্রে খবর। FIR-এ নাম থাকা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়ার পরই একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ। 

মঙ্গলবার বিধানসভায় তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানা গিয়েছে। এরপরই ডিজিপিকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং রাতভর অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের নাম সরাসরি FIR-এ উল্লেখ ছিল। তামান্না খাতুন খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গত বছরের কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন রাজনৈতিক সংঘর্ষের মধ্যেই বোমা হামলায় মৃত্যু হয়েছিল তামান্নার। 

এই ঘটনায় কৃষ্ণনগর জেলা পুলিশের ভূমিকায় প্রকাশ্যে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “FIR-এ যাদের নাম রয়েছে, কাউকেই ছাড়া হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছে তামান্নার পরিবারও। 

news home ads