Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্য কেন্দ্রে মদের বোতল, আসানসোলে বিস্ফোরক অভিযোগ বিজেপি

21 Jun 2026
04:59 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গিয়ে সরকারি অফিস ও স্বাস্থ্যকেন্দ্র ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ তুলল বিজেপি।  আসানসোল পৌরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ডের মহিশীলা কলোনি এলাকায় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

অভিযোগ, এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিজেপি নেত্রী কাকলি ঘোষ দেখতে পান সরকারি ডেভেলপমেন্ট কমিটি অফিস ও সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে বিপুল পরিমাণ পৌরসভার ডাস্টবিন মজুত রয়েছে। পাশাপাশি ঘরের ভিতরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, স্বাস্থ্য বিভাগের স্প্রে মেশিন, ডেটল সহ বিভিন্ন সরকারি সামগ্রীও রাখা ছিল বলে দাবি করা হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের বাথরুমে বিপুল পরিমাণ মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ। তাঁর দাবি, সরকারি সম্পত্তি ও স্বাস্থ্যকেন্দ্রকে রাজনৈতিক ও অসামাজিক কাজে ব্যবহার করা হয়ে থাকলে তা অত্যন্ত গুরুতর বিষয়।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত তথ্য সামনে আনার দাবি জানান। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন তিনি।

তবে বিজেপির এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস, সংশ্লিষ্ট কাউন্সিলর বা আসানসোল পৌরনিগম-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

news home ads