Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

ওয়াটগঞ্জের পর একবালপুর থানায় মুখ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক

05 Aug 2026
09:05 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :  ওয়াটগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শনের পর এবার একবালপুর থানায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন।

থানা পরিদর্শনের সময় উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তদন্তের অগ্রগতি, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া, সাধারণ মানুষের পরিষেবা এবং থানার সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন থানায় আকস্মিক পরিদর্শনের মাধ্যমে পুলিশি কাজের মান, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশও দেন তিনি।

একবালপুর থানায় সফরের সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন শুভেন্দু অধিকারী। থানার কর্মীদের কাছ থেকেও বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত নেন বলে জানা গেছে।

রাজ্যের একাধিক থানায় ধারাবাহিকভাবে এই ধরনের সারপ্রাইজ ভিজিট আগামী দিনেও চলতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান।

news home ads