Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

খুনের মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা বাগান গাজী, দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে

05 Aug 2026
04:55 AM

 


নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ২০২৪ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বাগান গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জেলার ঘটিয়া শরীফ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের দাবি, ২০২৪ সালে বিষ্ণুপুর থানা এলাকায় সুরাজ মালিক নামে এক যুবক খুন হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় বাগান গাজীর নাম অভিযুক্ত হিসেবে উঠে আসে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং তাঁকে ধরতে একাধিকবার তল্লাশি অভিযান চালানো হয়।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটিয়া শরীফ এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই বাগান গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদন্তকারীরা জানিয়েছেন, খুনের ঘটনায় তাঁর ভূমিকা এবং মামলার অন্যান্য অভিযুক্তদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে নির্ধারিত সময়ে আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। তদন্তকারী আধিকারিকদের দাবি, মামলার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে।