Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬: চিংড়িঘাটায় সচেতনতায় শামিল পড়ুয়ারা, নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ার বার্তা   •   হাজার টাকায় জীবন বাজি! বাঘ তাড়ান, মানুষ বাঁচান—তবু নেই স্থায়ী চাকরি, নেই সামাজিক সুরক্ষা   •   রক্ত ও প্লাজমা বিক্রিতে কড়াকড়ি, ব্লাড ব্যাঙ্কের অনিয়ম রুখতে স্বাস্থ্য ভবনের নতুন গাইডলাইন   •   ২৪ বছরে সর্বনিম্ন পদক, তবু গ্লাসগোয় ভারতের ঐতিহাসিক সাফল্য   •   তারাপীঠে লজ মালিকদের সঙ্গে বিজেপির বৈঠক, দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে কড়া বার্তা   •   নরেন্দ্রপুরে নাবালিকাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ, সিসিটিভি ফুটেজের দাবি; অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

নরেন্দ্রপুরে নাবালিকাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ, সিসিটিভি ফুটেজের দাবি; অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

03 Aug 2026
10:12 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকায় ১৬ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, অভিযোগ দায়েরের পরও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি, যার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই নাবালিকা দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময় এক বৃদ্ধ তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্ত নাবালিকাকে কুপ্রস্তাব দেয় এবং তার শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ।

পরিবারের দাবি, ঘটনার গুরুত্বপূর্ণ অংশ এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তাঁদের অভিযোগ, ফুটেজে অভিযুক্তকে নাবালিকার পিছু নিতে দেখা যায়। সেই ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলেও পরিবারের দাবি।

ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, অভিযুক্তের পরিচয় জানানো এবং সিসিটিভি ফুটেজের কথা পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের আরও দাবি, অভিযুক্ত প্রকাশ্যেই নিজের বাড়িতে অবস্থান করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে বিলম্বের কারণ কী। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখনও পর্যন্ত নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে বলে আশা করা হচ্ছে।

 

news home ads