Home জেলার চালচিত্র পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা চাষী ভাই বলছি জেলার সেনাপতি শরীর স্বাস্থ্য ফ্যাক্ট ফাইল সম্পাদকিয় কলম

নামখানায় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি গ্যাস ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

25 Jun 2026
08:01 PM

নামখানায় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি গ্যাস ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - নামখানায় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি গ্যাস ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এলাকায় প্রকাশ্যে বেআইনি ভাবে রান্নার গ্যাস ফিলিং ও গ্যাস ব্যবসা চালানোর গুরুতর অভিযোগ উঠল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে নামখানা গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর ১৭৭ এলাকার বাসিন্দা মহিতোষ পাল, পিতা সরোজ পাল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনগর আবাদ, দেবনগর, দ্বারিকনগর সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই লাইসেন্স ছাড়াই রান্নার গ্যাস সরবরাহ ও এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ফিলিংয়ের কাজ চলছে। এমনকি অভিযোগ, বিভিন্ন গাড়িতেও অবৈধভাবে গ্যাস ভরার কাজ করা হচ্ছে প্রকাশ্যেই।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, সুন্দরবন পুলিশ জেলার অধীনস্থ এই এলাকায় নামখানা থানার একেবারে নিকটেই কীভাবে দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ কাজ চলতে পারে? স্থানীয়দের দাবি, প্রশাসনের নাকের ডগায় এই ব্যবসা চললেও এখনও পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ দেখা যায়নি।

এলাকাবাসীদের একাংশের অভিযোগ, নিরাপত্তা বিধি সম্পূর্ণ উপেক্ষা করে গ্যাস ট্রান্সফারের কাজ হওয়ায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বেআইনি গ্যাস ফিলিং চলায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসনের তরফে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই বেআইনি গ্যাস ব্যবসা বন্ধ করা হোক।