Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

পটাশপুরে বিজেপি সমর্থক দুই ভাইকে মারধরের অভিযোগ, রাজনৈতিক চাপানউতোর তীব্র

25 Jun 2026
06:04 PM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পূর্ব মেদিনীপুরের পটাশপুরের রতনপুর গ্রামে রাজনৈতিক আক্রোশকে কেন্দ্র করে বিজেপি সমর্থক দুই ভাইয়ের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেবাশিস দাস ও কৌশিক দাস নামে দুই যুবক। অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল সমর্থক মোহন দাস-সহ মোট ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন দুই ভাই। অভিযোগ, সেই সময় পথ আটকে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। আক্রান্তদের পরিবারের দাবি, প্রতিবেশী তৃণমূল সমর্থক মোহন দাস ও তাঁর সহযোগীরাই এই হামলার সঙ্গে জড়িত।

অভিযোগ অনুযায়ী, দেবাশিস দাসকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। এমনকি তাঁর গোপনাঙ্গে গুরুতর আঘাত করা হয়েছে বলেও পরিবারের তরফে দাবি করা হয়েছে। ছেলেদের বাঁচাতে এগিয়ে এলে আক্রান্ত হন তাঁদের মা-ও। হামলাকারীরা নগদ টাকা ছিনতাই করে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

গুরুতর জখম অবস্থায় দেবাশিস দাসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে পটাশপুর থানায় মোহন দাস-সহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে দাবি স্থানীয়দের।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ফের পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।