Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

আজ জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ (সংশোধনী) বিল পেশ করবেন অমিত শাহ, উত্তাল হতে পারে সংসদ

31 Jul 2026
05:01 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- সংসদের বর্ষাকালীন অধিবেশনে আজ গুরুত্বপূর্ণ জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিলটি নিয়ে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা থাকায় আজ লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষই উত্তাল হতে পারে। 

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনও জন্ম বা মৃত্যুর ঘটনা দুই বছরের বেশি দেরিতে নিবন্ধন করতে হলে প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক হবে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে নথিভুক্তিকরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং জাল নথি তৈরির প্রবণতা রোধ করা সম্ভব হবে। 

অন্যদিকে, বিরোধী দলগুলির অভিযোগ, এই বিল ভবিষ্যতে সাধারণ মানুষের নথি সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা তৈরি করতে পারে। জন্ম সনদকে পরিচয়পত্রের মূল ভিত্তি হিসেবে আরও গুরুত্ব দেওয়া নিয়ে বিরোধীরা সরকারকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলেও রাজনৈতিক মহলের ধারণা। 

আজকের অধিবেশনে এই বিল ছাড়াও বিচারব্যবস্থা-সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রস্তাব আলোচনার জন্য তালিকাভুক্ত রয়েছে। ফলে সংসদে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। 

news home ads