Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার ২ তৃণমূল নেতা, আসানসোল জেলা আদালতে পেশ

24 Jun 2026
11:28 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল নেতাকে আজ আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মারধর, হুমকি এবং ভাঙচুরের মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

জানা গিয়েছে, গতকাল আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুই নেতা হলেন অশোক হেলা, যিনি রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য, এবং বিবেক মণ্ডল, যিনি ইগারা পঞ্চায়েতের সদস্য।

পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল। সেই তদন্তের অগ্রগতির ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে জানা যাচ্ছে।

আজ দুপুর ১২টা নাগাদ দু’জনকেই আসানসোল জেলা আদালতে হাজির করা হয়। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

তদন্ত চলছে এবং পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।