Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

তারাতলায় গোডাউন ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু, উদ্ধারকাজে সেনা-NDRF

24 Jun 2026
11:18 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ। পরে উদ্ধার কাজে সেনাবাহিনীও যুক্ত হয়। দ্রুতগতিতে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গ্যাস কাটার ও পেলোডার ব্যবহার করে লোহার কাঠামো কেটে ভিতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই নির্মাণাধীন গোডাউনের ভারী লোহার ছাদ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে শ্রমিকরা চাপা পড়ে যান। ভিতরে প্রায় ৪০ থেকে ৪৫ জন কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা এবং একাধিক মন্ত্রী। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিরোধী দলনেত্রী অগ্নিমিত্রা পালও। উদ্ধারকাজে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

news home ads