Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

৩০ জুন ভাইপোকে তলব, বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ

24 Jun 2026
10:00 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বিধাননগর আদালতে নতুন করে আইনি চাপে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ জুন তাঁকে হাজিরা দিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সিআইডির একটি আবেদন আদালত মঞ্জুর করেছে। সেই নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিরোধীরা বিষয়টিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আদালত সূত্রে আরও জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করা হতে পারে। ফলে আগামী দিনে এই মামলা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

news home ads