Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

কোচবিহার আদালতে অভিজিৎ দে ভৌমিককে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান ও ডিম নিক্ষেপের অভিযোগ

23 Jul 2026
09:51 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-  কোচবিহার আদালত চত্বরে অভিযুক্ত অভিজিৎ দে ভৌমিক ওরফে ‘হিপ্পি’-কে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁকে আদালতে পেশ করার সময় এবং আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের একাংশ ‘চোর’ স্লোগান দেন বলে অভিযোগ। পাশাপাশি আদালতে প্রবেশের সময় তাঁর উদ্দেশে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

পুলিশি নিরাপত্তার মধ্যেই অভিযুক্তকে আদালতে আনা হয়। আদালত চত্বরে উপস্থিত বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ও বিক্ষোভ অব্যাহত থাকে। অভিযোগ, সেই সময় অভিজিৎ দে ভৌমিকের স্ত্রী ও বিক্ষোভকারীদের একাংশের মধ্যে বচসা শুরু হয়, যা কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার জেরে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

news home ads