Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

বিদ্যুৎ চুরি রুখতে কড়া বার্তা, হুকিং কেটে বকেয়া বিল আদায়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

21 Jul 2026
05:45 PM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক-  বিদ্যুৎ চুরি রুখতে এবং রাজস্ব আদায়ে আরও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, "যত হুকিং সব কাটা হবে। কারও অনুরোধ শুনতে হবে না। যত বকেয়া বিল আছে, সব আদায় করতে হবে।"

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর বিদ্যুৎ দফতরে জোরদার অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। অবৈধ বিদ্যুৎ সংযোগ (হুকিং) বন্ধ করা, বকেয়া বিল আদায় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, বিদ্যুৎ চুরি রোধ করা গেলে একদিকে যেমন রাজস্ব ক্ষতি কমবে, অন্যদিকে বৈধ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপও হ্রাস পাবে। তাই আইন মেনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।

মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন, নিয়ম ভঙ্গকারীদের ক্ষেত্রে কোনও ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত সুপারিশ গ্রহণ করা হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই হবে প্রশাসনের প্রধান লক্ষ্য।

এই নির্দেশ কার্যকর হলে রাজ্যজুড়ে বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান আরও জোরদার হতে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়েও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।