Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

ডায়মন্ড হারবারে শ্মশান কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল মুখ ঢাকা দুষ্কৃতী

24 Jun 2026
08:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- Bদক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার মসাট ধেমুর শ্মশান কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার ভোরে মন্দিরে পুজো দিতে এসে ভক্তরা দেখতে পান, মায়ের গায়ের গয়না উধাও। অভিযোগ, প্রায় লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না চুরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দুজন দুষ্কৃতী মন্দিরের প্রধান গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। মন্দির প্রাঙ্গণে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। ফুটেজে দেখা যায়, মুখে গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি মন্দির চত্বরে ঘোরাঘুরি করছে। পরে আরও এক দুষ্কৃতী সেখানে যোগ দেয় বলে অভিযোগ।

সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ-কে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্দির কমিটি ও এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পনা করেই এই চুরি করা হয়েছে। রাতের অন্ধকারে তালা ভেঙে মায়ের অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মন্দিরের আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগোচ্ছে। 

news home ads