Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

ফলতা মডেল ঘিরে নতুন স্বপ্ন, শিল্প-উন্নয়নের বার্তা বিজেপি নেতার

24 Jun 2026
03:51 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- অর্থমন্ত্রীর ঘোষণার পর থেকেই নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফলতা। এলাকায় শুরু হয়েছে উন্নয়নের জোর প্রস্তুতি। বিজেপি নেতা তথা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী বিধান পারুই জেলার বার্তাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দাবি করেছেন, “সরকার পরিবর্তনের পর ফলতায় বদলে গিয়েছে পরিবেশ। আগে এখানে সন্ত্রাস ও ‘পুষ্পারাজ’ চলত, এখন সেই পুষ্পা গারদে। শুধু তাই নয়, তার অনুগামীরাও আজ কোণঠাসা।

তিনি আরও বলেন, “এখন উন্নয়নই হবে মূল মন্ত্র। মুখ্যমন্ত্রী স্বয়ং ফলতায় আসছেন নতুন কারখানার উদ্বোধনে। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল—সব ক্ষেত্রেই নজিরবিহীন উন্নয়ন হবে। এটাই হবে ‘ফলতা মডেল’।”

বিধান পারুইয়ের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ‘শাসকের আইন’ চললেও এখন প্রতিষ্ঠা পাবে প্রকৃত আইনের শাসন। “পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মতো ফলতাতেও আইনের শাসন চলবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা হবে,” বলেন তিনি।

হুগলি নদীর তীরবর্তী ফলতা অঞ্চলে প্রায় ৭০টি স্কুল রয়েছে। বিজেপি নেতার বক্তব্য, “যে স্কুলগুলি এতদিন পিছিয়ে পড়েছিল, সেগুলোর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও পরিকাঠামোগতভাবে শক্তিশালী করা হবে।”

এছাড়াও ফলতায় মহিলা থানা, থানার পরিকাঠামো উন্নয়ন এবং ১০০ বেডের আধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। শিল্পাঞ্চল হিসেবে ফলতার গুরুত্ব আরও বাড়বে বলেও দাবি করেছেন বিজেপি নেতা।

তার কথায়, “আগে যেভাবে সিন্ডিকেট রাজ চলত, সেটা আর হবে না। সাধারণ মানুষ কাজ পাবে, স্বনির্ভর হবে। কোনও এক শ্রেণির মানুষ আর অর্থনৈতিক প্রভাব খাটাতে পারবে না। এখানে কোনও কারখানাকে এলাকা ছাড়তে হবে না।”

ফলতা মডেলকে সামনে রেখে আগামী দিনে শিল্প ও প্রশাসনিক সংস্কারের নতুন অধ্যায় শুরু হবে বলেই আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব।

news home ads