Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

পালাবদলের পর বাংলায় বড় শিল্প বিনিয়োগ, বাঁকুড়ায় শ্যাম স্টিলের নতুন কারখানার উদ্বোধন আজ

17 Jul 2026
05:14 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  রাজ্যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিল্প বিনিয়োগের ক্ষেত্রে বড় পদক্ষেপের দাবি সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় শ্যাম স্টিল পশ্চিমবঙ্গে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানানো হয়েছে। এর অংশ হিসেবে আজ বাঁকুড়ায় সংস্থার নতুন কারখানার উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

কারখানাটির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে শিল্পোন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের ইস্পাত শিল্পে নতুন মাত্রা যোগ করবে এই প্রকল্প।

সরকারের দাবি, বিনিয়োগবান্ধব পরিবেশ, উন্নত পরিকাঠামো এবং দ্রুত প্রশাসনিক সহযোগিতার ফলেই বড় শিল্পগোষ্ঠীগুলি পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। শ্যাম স্টিলের এই প্রকল্প সেই আস্থারই প্রতিফলন বলে মত প্রশাসনের।

অন্যদিকে, শিল্পমহলের একাংশের মতে, এত বড় বিনিয়োগ বাস্তবায়িত হলে বাঁকুড়া-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহণ এবং আনুষঙ্গিক ব্যবসারও প্রসার ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, শিল্পপতি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। শিল্পায়নের নতুন অধ্যায়ে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে।

 

news home ads