Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে

20 Jun 2026
06:20 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - সাগর চক্রের অন্তর্গত চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে এক গর্ব ও সংস্কৃতির মিলনমেলা।

অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে স্মরণ করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে সকলের মন জয় করে নেয়। বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে শিক্ষকরাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

দিনভর উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন।

news home ads