Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

16 Jul 2026
06:30 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  দুর্গাপূজোর প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হিসেবে আজ কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কয়েকদিন ধরেই কলেজ স্কোয়ারের পুজো কমিটির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছিল।

খুঁটি পূজার মাধ্যমে এবারের দুর্গাপূজোর প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে পুজো কমিটির সদস্য, উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি এবং অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন। শাস্ত্র মেনে পূজা ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। 

এর আগে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফে জানানো হয়েছিল যে শমীক ভট্টাচার্য খুঁটি পূজায় উপস্থিত থাকবেন। যদিও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পুজোর সমস্ত কাজে সহযোগিতা করলেও তিনি পুজো কমিটির সভাপতি বা চেয়ারম্যানের পদ গ্রহণ করছেন না। 

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কলকাতার একাধিক ঐতিহ্যবাহী দুর্গাপূজা কমিটির নেতৃত্বে পরিবর্তনের জল্পনার মধ্যেই কলেজ স্কোয়ারের এই খুঁটি পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। উৎসবের প্রস্তুতির পাশাপাশি এই অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। 

news home ads