Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

ফলতার পর সালানপুরেও বিতর্ক, পুলিশি হেফাজতে তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে হাঁটানোর অভিযোগ

23 Jun 2026
07:10 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আসানসোলের সালানপুরে পুলিশি হেফাজতে থাকা এক তৃণমূল নেতাকে রাস্তায় হাঁটানোকে ঘিরে তীব্র বিতর্ক ছড়াল। মঙ্গলবার সকালে সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত হাফ প্যান্ট পরিয়ে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় ঘটনাস্থলে ভিড় জমে যায়। জনতার একাংশকে ‘চোর চোর’ স্লোগান দিতেও শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

পাথর খাদান সংক্রান্ত একটি মামলায় গত বৃহস্পতিবার ভোলা সিংকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই হেফাজতের মধ্যেই অভিযুক্তকে প্রকাশ্যে রাস্তায় হাঁটানো নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীদের একাংশ।

ঘটনার সমর্থনে বিজেপি নেতা বাবন মণ্ডল বলেন, “পুলিশ ভালো কাজ করেছে। এরপর আর কেউ ‘ভোলা সিং’ হওয়ার সাহস পাবে না।” যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তকে এভাবে জনসমক্ষে হাঁটানো আইনসঙ্গত কিনা, তা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।