Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লা গ্রেফতার, ২০২১ সালের হামলার মামলায় নতুন মোড়

13 Jul 2026
04:26 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- : শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা এবং চন্দনেশ্বর–২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এক ISF কর্মীকে ISF-কে ভোট দেওয়ার অভিযোগে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনায় আহত ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত রবিবার মারা যান। এরপরই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, ২০২১ সালের হামলার জেরেই তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং সেই আঘাতের প্রভাবেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর ISF সমর্থক ও কর্মীরা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। পাশাপাশি, ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই গ্রেফতারকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিরোধীদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

 

news home ads