Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

নতুন সরকারের উদ্যোগে শিল্পে বড় সাফল্য, দুর্গাপুর-পানাগড়ে সেমিকন্ডাক্টর হাবের প্রস্তাব জাপানের মিৎসুবিশিকে

09 Jul 2026
04:13 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- রাজ্যে শিল্পোন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপের ইঙ্গিত দিল নতুন সরকার। শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, দুর্গাপুর ও পানাগড়কে কেন্দ্র করে একটি আধুনিক সেমিকন্ডাক্টর হাব গড়ে তোলার প্রস্তাব জাপানের শিল্পগোষ্ঠী মিৎসুবিশি-র কাছে তুলে ধরা হয়েছে।

জাপানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর শিল্পমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলার লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। দুর্গাপুর ও পানাগড়ের উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প পরিকাঠামো এবং কৌশলগত অবস্থানকে সামনে রেখেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও, শিল্পমন্ত্রী জানান যে লাক্স কোজি রাজ্যে নতুন বিনিয়োগের পরিকল্পনা করছে। এই বিনিয়োগের মাধ্যমে উৎপাদন, কর্মসংস্থান এবং শিল্প পরিকাঠামোর আরও উন্নতি হবে বলে সরকারের আশা।

সরকারের দাবি, দেশি-বিদেশি শিল্প সংস্থাগুলিকে আকৃষ্ট করতে নীতি সহায়তা, দ্রুত অনুমোদন এবং উন্নত শিল্প পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক্স ও উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

news home ads