Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

“তোমার সুর আমার সুর, চলো সবাই বারুইপুর” — সাংবাদিকদের মুখোমুখি মদন মিত্রের মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা

05 Jul 2026
07:59 PM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের চর্চার কেন্দ্রে মদন মিত্রের। তাঁর মন্তব্য, “তোমার সুর আমার সুর, চলো সবাই বারুইপুর” ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

সাংবাদিক বৈঠকে মদন মিত্র বারুইপুরের পরিস্থিতি, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের উদ্বেগ নিয়ে একাধিক মন্তব্য করেন। তাঁর বক্তব্যে যেমন রাজনৈতিক বার্তা ছিল, তেমনই ছিল পরিচিত রসিকতার ছোঁয়াও।

তিনি দাবি করেন, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। পাশাপাশি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে বিরোধীদের একাংশ তাঁর মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মদন মিত্রের এই মন্তব্য আগামী দিনে বারুইপুর ইস্যুকে ঘিরে রাজনৈতিক তরজাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বক্তব্যের বিভিন্ন অংশ।

 

news home ads