Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

দুর্নীতি মামলায় নতুন মোড়, সেবাশ্রয় কাণ্ডে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে FIR

05 Jul 2026
09:50 AM

 

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- সেবাশ্রয়কে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষ্ণুপুর থানায় দায়ের হয়েছে আরও একটি FIR, যেখানে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে সুমিত রায়, দিলীপ মণ্ডল এবং জাহাঙ্গির খানের নামও।

সূত্রের খবর, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই FIR দায়ের করা হয়েছে। মামলায় একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই নতুন FIR ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, দুর্নীতির অভিযোগে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। অন্যদিকে, শাসক শিবিরের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তের স্বার্থে একাধিক নথিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

 

news home ads