Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

চা শ্রমিকদের উন্নয়নে বড় পদক্ষেপ, PMCSPY প্রকল্পে ৩১৩ কোটি টাকার বরাদ্দ ঘোষণা

05 Jul 2026
09:34 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। কার্যকর হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা (PMCSPY)। এই প্রকল্পের আওতায় মোট ৩১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের চা বাগান এলাকায় বসবাসকারী শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প কার্যকর করার দায়িত্বে থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। পাশাপাশি রাজ্যের একাধিক দফতর যৌথভাবে এই প্রকল্পে সহায়তা করবে বলেও জানা গিয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য হল চা শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা এবং বাসস্থানের পরিকাঠামো মজবুত করা। দীর্ঘদিন ধরেই চা বাগান এলাকার শ্রমিকদের জীবনযাত্রা ও সামাজিক নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় জানান, চা শ্রমিকদের সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের বহু চা বাগান এলাকার শ্রমিক পরিবার সরাসরি উপকৃত হবেন বলে প্রশাসনের আশা।

রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল। চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক পরিষেবায় উন্নয়ন ঘটলে শ্রমিকদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে।

 

news home ads