Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

পুলিশ লাইনে সংশাপত্র প্রদান অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী, পুলিশ কর্মীদের সম্মান জানিয়ে বার্তা বিরোধী দলনেতার

04 Jul 2026
09:00 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ফের চর্চায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পুলিশ লাইনে আয়োজিত সংশাপত্র প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ কর্মী ও আধিকারিকদের সম্মান জানালেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্বশীল পুলিশ কর্মীদের হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের কাজের প্রশংসা করে শুভেন্দু অধিকারী বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরাও। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন পর্বে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক মঞ্চে শুভেন্দু অধিকারীর এই উপস্থিতি আগামী দিনের রাজনৈতিক বার্তার দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

news home ads