Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

মেসি কার্ড কাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে, আজ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ

22 Jun 2026
04:24 AM

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক - মেসি কার্ড কাণ্ডে ফের তলব করা হলো প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। আজ তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও গত ১৮ জুন তদন্তকারীদের ডাকে থানায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেদিন প্রায় তিন ঘণ্টা ধরে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

তদন্তকারী আধিকারিকদের দাবি, একাধিক প্রশ্নের জবাবে অসঙ্গতি মিলেছে। সেই কারণেই ফের তাঁকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই তদন্তকে ব্যবহার করা হচ্ছে।

আজকের জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

news home ads