Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর

03 Jul 2026
06:20 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন ও বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরা।

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় মালদহ জেলার গাজোলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের একটি আঞ্চলিক অফিস তৈরির পরিকল্পনা। প্রশাসনিক সূত্রে খবর, উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও বর্ষা মিটলেই বিভিন্ন নির্মাণ প্রকল্পে গতি আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাস্তা, সেতু ও সরকারি পরিকাঠামোর কাজ দ্রুত সম্পন্ন করতে প্রশাসনকে সক্রিয় থাকার বার্তাও দেন তিনি।

বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বাস্থ্য দফতরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রশাসনকে আরও তৎপর হওয়ার বার্তা দেওয়া হয়েছে।