Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
১৯ থেকে ২১ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টির সতর্কতা, নজরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর   •   নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   দীপাবলির আগেই প্রদীপের আলোয় বাসন্তী, মোদীর জন্মদিনে জ্বলল ৭৬টি প্রদীপ   •   আরক্ষা ভবনে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নতুন নামে তৃণমূল, মমতা শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়   •   ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ? রেডিয়েশন প্রযুক্তিতে নতুন সম্ভাবনা নদিয়ায়

আরক্ষা ভবনে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

18 Sep 2026
10:09 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার সল্টলেকের আরক্ষা ভবনে পশ্চিমবঙ্গ পুলিশের নবনির্মিত অত্যাধুনিক লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি কন্ট্রোল রুমের বিভিন্ন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। 

নতুন এই কন্ট্রোল রুমের মাধ্যমে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, জাতীয় ও রাজ্য সড়ক এবং চেকপোস্টের যান চলাচলের পরিস্থিতি লাইভ পর্যবেক্ষণ করা যাবে। পালসিট, ডানকুনি, ফারাক্কা ও ধূলাগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকার ট্রাফিক পরিস্থিতিও কন্ট্রোল রুম থেকে নজরে রাখা হবে। 

কন্ট্রোল রুম পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন এলাকার লাইভ ট্রাফিক পরিস্থিতি খতিয়ে দেখেন। যানজটের কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া, দুর্ঘটনা বা রাস্তার সমস্যার ক্ষেত্রে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তিনির্ভর করার উপর জোর দেওয়া হয়েছে। 

এদিন ট্রাফিক সংক্রান্ত সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর—১৮০০৩৪৫৮৯২২ চালু করা হয়। ভবিষ্যতে ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে। 

পাহাড়ের যানজট ও পার্কিং সমস্যার বিষয়টিও এদিন উঠে আসে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় রাস্তার পাশে বেআইনি পার্কিংয়ের কারণে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। সমস্যা সমাধানে বিকল্প পার্কিংয়ের জন্য জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

নতুন লাইভ ট্রাফিক কন্ট্রোল রুম চালুর ফলে রাজ্যজুড়ে যান চলাচলের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি আরও শক্তিশালী হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে। কলকাতায় বসেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। 

news home ads