Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

CIMA Gallery-তে ‘Art in Life 2026’ প্রদর্শনীর উদ্বোধন

12 Sep 2026
09:17 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতার CIMA Gallery-তে আয়োজিত ‘Art in Life 2026’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রদর্শনীর উদ্বোধন করতে পেরে নিজের আনন্দের কথা জানান তিনি।

এই বিশেষ প্রদর্শনীতে ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, কারুশিল্প এবং সমকালীন নকশার বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী, কারিগর ও ডিজাইনারদের সৃজনশীল কাজ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।

অগ্নিমিত্রা পাল বলেন, শিল্পী, কারিগর ও ডিজাইনারদের সৃজনশীলতাকে সম্মান জানানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভারতের সমৃদ্ধ শিল্প ও কারুশিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।