Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দীর্ঘ ২০ বছর পর রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, উৎসাহ ব্যবসায়ী মহলে   •   আসানসোলের চিত্রা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্বোধন   •   আমতলা-বারুইপুর রোডে বিজেপির অবরোধ, যানজট ও জলমগ্নতা নিয়ে সরব নেতৃত্ব   •   বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিজেপি টিচার্স সেলের শিক্ষক সম্মেলন, উপস্থিত দিলীপ ঘোষ   •   আসানসোলে মহিলা ফুটবল টুর্নামেন্টে অগ্নিমিত্রা পাল, মেয়েদের এগিয়ে আসার বার্তা   •   উত্তর দিনাজপুরের গর্ব তুলাইপাঞ্জি, সুগন্ধে-স্বাদে বাংলার ঐতিহ্য

আসানসোলের চিত্রা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্বোধন

06 Sep 2026
11:57 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিত্রা মোড় এলাকায় উদ্বোধন হল নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের। মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরে ফিতে কেটে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

জানা গিয়েছে, এই সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় শোনা হবে। মানুষের সমস্যাগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকবে এই কেন্দ্রের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যা সমাধান করাই এই সেবা কেন্দ্র চালুর মূল লক্ষ্য। এলাকার মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।

স্থানীয় মানুষের সঙ্গে প্রশাসনিক পরিষেবা ও জনসংযোগ আরও সহজ করার লক্ষ্যেই এই সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

news home ads