লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


শিরাকোল–রাজারহাটে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে, মুখ্যমন্ত্রীর সফরে আলাদা সংবর্ধনা

  • ফ্যাক্ট ফাইল | Jun 17, 2026

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - ফতেপুরের জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যখন জোর প্রস্তুতি চলছিল, তখনই সামনে এল বিজেপির অন্তর্দ্বন্দ্বের চিত্র। শিরাকোল ও রাজারহাটে মাত্র ৩০০ মিটারের ব্যবধানে আলাদা আলাদা সংবর্ধনা মঞ্চ তৈরি করে বিজেপির দুই গোষ্ঠী কার্যত নিজেদের শক্তি প্রদর্শনে নেমে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিকে ছিলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারের অনুগামীরা, অন্যদিকে প্রাক্তন মণ্ডল সভাপতি মিঠুন মহিষের নেতৃত্বাধীন গোষ্ঠী। দীর্ঘদিনের এই গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে চলে আসে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে।

 

 

 

 

মিঠুন মহিষের নেতৃত্বে রাজারহাট মোড় এলাকায় কয়েক হাজার বিজেপি সমর্থক ফুলের মালা ও ব্যানার নিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান। অন্যদিকে, মাত্র ৩০০ মিটার দূরে শিরাকোল এলাকায় আলাদা স্টেজ তৈরি করে শ্যামাপ্রসাদ হালদারের অনুগামীরাও পৃথকভাবে সংবর্ধনার আয়োজন করেন।

 

রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে ২০২৬ সালের মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে ঘিরে। তিনি শিরাকোল মোড়ের কর্মসূচিতে উপস্থিত থাকলেও রাজারহাটের অনুষ্ঠানে দেখা যায়নি। এই অনুপস্থিতিকেই বিজেপির অন্দরমহলের বিভেদের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

স্থানীয়দের একাংশের দাবি, রাজ্যের পালাবদলের পর বহু রাজনৈতিক কর্মী দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিলেও শিরাকোল ও রাজারহাট অঞ্চলের পুরনো গোষ্ঠী সংঘাত এখনও মিটেনি। বরং বড় কর্মসূচি বা রাজনৈতিক সভাকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠছে।

 

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিজেপির এই প্রকাশ্য গোষ্ঠী কোন্দল এখন এলাকায় রাজনৈতিক চর্চার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।