লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুল প্রাঙ্গণে আজ ছিল এক গর্বের ও আনন্দঘন মুহূর্ত।

  • ফ্যাক্ট ফাইল | May 27, 2026

আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুল প্রাঙ্গণে আজ ছিল এক গর্বের ও আনন্দঘন মুহূর্ত।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্কঃ আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুল প্রাঙ্গণে আজ ছিল এক গর্বের ও আনন্দঘন মুহূর্ত। মেধা, পরিশ্রম এবং শিক্ষার প্রতি উৎসাহকে সম্মান জানাতে আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান অনুষ্ঠান।

আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অপ্রিমিত্রা পাল এবং আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানে পাঁচটি স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। পড়াশোনায় সাফল্যের স্বীকৃতি পেয়ে ছাত্র-ছাত্রীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনুষ্ঠানের মঞ্চ থেকে অতিথিরা শিক্ষার গুরুত্ব, স্বামী বিবেকানন্দের আদর্শ এবং আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।

নিজস্ব চিত্র

সব মিলিয়ে শিক্ষা, অনুপ্রেরণা ও সম্মানের এই সুন্দর আয়োজন এক অন্যরকম পরিবেশ তৈরি করে আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুল প্রাঙ্গণে।