চকলেটের প্রলোভনে নাবালিকার উপর নির্যাতন
- ফ্যাক্ট ফাইল | May 16, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযোগ, চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে নির্যাতন করা হয়। এরপর বিষয়টি কাউকে জানালে নির্যাতিতার ভাইদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

নিজস্ব চিত্র
ভয়ের কারণে কয়েক দিন মুখ বন্ধ রাখলেও পরে নির্যাতিতা পুরো বিষয়টি মাকে জানায়। এরপর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিশু সুরক্ষা কমিশনের সদস্যরাও। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। বর্তমানে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
