লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


এসপি অফিসে লিখিত অভিযোগ

  • ফ্যাক্ট ফাইল | May 16, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, আজ তিনটে নাগাদ এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন তৎকালীন অ্যাডিশনাল জোনাল মিতুন কুমার দে বিরুদ্ধে ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে।সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন।অভিযোগ করতে এসে বিস্ফোরণ বক্তব্য করে বসেন তিনি জানান ডায়মন্ড হারবার জেলার তৎকালীন এডিশনাল এসপি মিতুন কুমার দের বিরুদ্ধে তিনি বলেন পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান থেকে পঞ্চায়েত , জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি প্রতিটি দপ্তরের টিকিট পাইয়ে দিতেন তার অফিসে বসেই এবং কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এমনটাই অভিযোগ গিয়াস উদ্দিন মোল্লার,পাশাপাশি গিয়াস উদ্দিন মোল্লা বলেন এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেন তৎকালীন সময়ে এডিশনাল এসপি মিতুন কুমার দে থানার মধ্যে মারধরের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তখন বিধায় প্রতিবাদ করেও কোনো ফল হয়নি উল্টে মিতুন কুমার দে প্রতিমন্ত্রী অর্থাৎ গিয়াস মোল্লাকে ধমক দেন এবং লাঠি উচিয়ে মারার জন্য ছুটে আসে ও বলেন আমার বাবা বলেছে। পরবর্তী সময়ে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কে সব জানালেও কোন সুরাহ হয়নি। তারপর থেকেই তিনি বসে গিয়েছিলেন এমনটাই দাবি করেন।

                                  নিজস্ব চিত্র

অপরদিকে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও খোভ উগড়ে দেন।তিনি জানান অভিষেক ব্যানার্জি সবটাই জানতেন। মিতুন কুমার দে অভিভাবক অর্থাৎ বাবা অভিষেকের নির্দেশেই মিতুন কুমার দে এই কাজ করেছেন তার ফলেই আজ তিনি হতাশায় ভুগছেন নিজের কাছে চরম অপরাধী বলে মনে হচ্ছে ।তার বক্তব্য এস ডিপিও মিতুন কুমার দে হঠাৎই কয়েকদিনের মধ্যে তিনি অ্যাডিশনাল এসপি হয়ে ডায়মন্ড হারবার রয়ে গেলেন শুধু ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি নয় দীর্ঘদিনের অফিস এস ডি পি ওর ,অফিস ডায়মন্ড হারবারে যে জায়গাতে ছিল মিতুন কুমার দের অ্যাডিশনাল এসপি হবার পরে সেই এসডিপিও অফিস রাতারাতি পরিবর্তন হয়ে গিয়ে অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে অফিস হয়ে যায়।এসডিও অফিসকে পরিবর্তন করে দেয়া হয় ।অপরদিকে প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী সংখ্যালঘু গিয়াস উদ্দিন মোল্লা তিনি জানান এতদিন তার সাহস হয়নি দলের বিরুদ্ধে কথা বলার প্রশাসনের বিরুদ্ধে এত অত্যাচার সহ্য করার পরেও মুখ খুলতে পারেনি।সরকার পরিবর্তন হবার পরেই অপরদিকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি তার খুব ঘনিষ্ঠ তার উপরে আস্থা রেখেই আজ অভিযোগ করতে এসেছি ডায়মন্ড হারবার এসপি অফিসে।দু'পিসটা লিখিত অভিযোগ করেন,সংখ্যালঘু উন্নয়নের প্রাক্তন মন্ত্রী তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে আছেন তিনি জানান এতদিন তিনি অভিযোগ করতে পারেননি। আতঙ্ক ও ভয়ের মধ্যে রয়েছে অর্থাৎ তার দলের কর্মীরা তার উপরে আক্রমণ করবে বা প্রাণের মেরে ফেলতে পারে,এমনটাই মন্তব্য করেন সংবাদ মাধ্যমের সামনে।দীর্ঘদিনের রাজনীতি নেতা ও টিএমসির জন্ম লগ্ন থেকেই টিএমসি করা এই নেতাকে আজ দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিলেন।