বাসন্তীতে বিজেপির প্রার্থীর ওপরে হামলা।
- ফ্যাক্ট ফাইল | May 01, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-বাসন্তীতে বিজেপির প্রার্থীর ওপরে হামলা। ভেঙে দেওয়া হয় গাড়ি। বাসন্তী ৭৬ নম্বর বুথের ঘটনা।

নিজস্ব চিত্র
বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান তখন তার উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তার নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা এগিয়ে আসেননি উদ্ধারকার্যে এমনটাই অভিযোগ। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা।
