খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ভোট প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী

  • ফ্যাক্ট ফাইল | Apr 19, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আজ দক্ষিণ ২৪ পরগনার ভোট প্রচারে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারইপুর পশ্চিম ও পূর্ব বিধানসভার টিএমসি প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদারের সমর্থনে বারুইপুর রাস মাঠে জনসভা করেন মমতা ব্যানার্জি। আরেকদিকে ভাঙ্গরের ভোজের হাটে শওকত মোল্লার সমর্থনে মমতা ব্যানার্জি সেখানে সভা করেন পাশাপাশি সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম ও লাভলী মৈত্র সমর্থনে সেখানে স্পোর্টিং ইউনিয়নের মাঠে সভা করেন মমতা ব্যানার্জি।বারুইপুরের নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন বিশেষ করে মহিলাদের আপনারা নিশ্চিত থাকুন আমরা যতদিন থাকবো লক্ষীর ভান্ডার কোনদিন বন্ধ হবে না পাশাপাশি চিনি আরও বেশকিছু প্রকল্পের কথা বলেন যেটা শুধু ভারতবর্ষে নয় আরো পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই সমস্ত প্রকল্প সাধারণ মানুষকে দেওয়া হয় না।

                                  নিজস্ব চিত্র

সোনারপুরের নির্বাচনী জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানাপ্রান্তে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ।
শনিবার, সোনারপুরে ছিল তাঁর নির্বাচনী জনসভা। সেখানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, "লাভলি (লাভলি মৈত্র) টিভিতে কাজ করেন। আবার এলাকাতেও থাকেন। নতুন যারা হয়, মানে নতুন বাড়িতে ঢুকতে একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমারও কি ভুল হয়নি? কিন্তু পরে সেটা শুধরে নেওয়ার সময় দিন।"তিনি যোগ করেন, "ও পার্টির খুব অনুগত একজন সৈনিক। আমি দেখেছি যে, বিধানসভায় লাভলি এবং ফিরদৌসি প্রতিটা অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। তখন কিন্তু ও সিরিয়াল বাদ দিয়ে এই কাজটা করে। কারণ, মানুষের কাজ অনেক বড় কাজ।""ইতিহাস, ভুগোল এবং সংবিধান, সব বদলে দিচ্ছে"তারপরেই তৃণমূল নেত্রীর কথায়, "লাভলির বিরুদ্ধে কে ভোটে দাঁড়িয়েছে, আমি জানি না। খোঁজও রাখি না। বিজেপির ঔদ্ধত্য বেশি বেড়ে গেছিল। কাল হেরে আজ জাতির প্রতি ভাষণ দেবেন? দূরদর্শনকে নিজের কব্জায় করে নিয়েছে। আগে রাজীবজির আমলে বলত রাজীবদর্শন। এখন বলে মোদীদর্শন। বাচ্চাদের স্কুলে ভাষণ শোনায়, আর ওদের মগজধোলাই করে। ইতিহাস, ভুগোল এবং সংবিধান, সব বদলে দিচ্ছে। গান্ধীজিকেও অবমাননা করছে ওরা। সন্ত্রাসবাদী বলছে নেতাজিকে। রাণী রাসমনিকে বলছে রসমণি।"মুখ্যমন্ত্রীর মতে, "সিপিএম-এর হার্মাদরা এখন ওদের দলে। বড় জল্লাদ। বিজেপি হল ভ্যানিশ ওয়াশিং মেশিন। অত্যাচার করছে, নাম কাটছে। আপনি বলেছিলেন, ক্ষমতায় এলে বছরে ২ কোটি লোককে চাকরি দেবেন! ১২ বছরে, ২৪ কোটি চাকরি দেওয়ার কথায় দিয়েছিলেন। মনে আছে? উল্টে রেল, সেল, এলআইসি বিক্রি করে দিয়েছেন।"