খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সোনারপুর দক্ষিণে বাকযুদ্ধ তুঙ্গে

  • ফ্যাক্ট ফাইল | Apr 02, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- সোনারপুর দক্ষিণে বাকযুদ্ধ তুঙ্গে, “ল্যাম্পপোস্ট” মন্তব্যে তৃণমূল প্রার্থীকে নিশানা রূপা গাঙ্গুলির ভোটের মুখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি দাবি করেন, “তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” পাশাপাশি কালীঘাটে টাকা কম যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সোনারপুর দক্ষিণে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। তাঁর অভিযোগ, বরাদ্দ টাকা ঠিকমতো কাজে লাগানো হয়নি।

                                   নিজস্ব চিত্র

এই মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র বলেন, “উনি যা বলেছেন তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।” বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে রূপা গাঙ্গুলির প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ও প্রণাম জানান লাভলী।এদিন একাধিক প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে লাভলী মৈত্র জানান, বাকি সব প্রশ্নের জবাব ৪ তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর দেওয়া হবে।