খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


দুর্গাপুজোর অনুদান স্বরূপ চেক প্রদান অনুষ্ঠান গঙ্গাসাগরে।

  • ফ্যাক্ট ফাইল | Sep 20, 2025

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গা পুজো কমিটি গুলিকে অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের বিডিও অফিসে সাগর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার ব্যবস্থাপনায় গঙ্গাসাগরের ২৮ জন দুর্গা পুজো কমিটির হাতে অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকার করে চেক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার,

                                       নিজস্ব চিত্র
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সুন্দরবন পুলিশ জেলার,অ্যাডিশনাল এসপি কৌস্তভদীপ্ত আচার্য,সাগর এসডিপিও সুমন কান্তি ঘোষ, সাগর থানার ওসি অর্পণ নায়েক, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র,সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গত বছর পুজো কমিটিদেরকে ৮০ হাজার টাকার চেক দেয়া হয়েছিল এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। তারপরেই তুলে দেয়া হলো পুজো উদ্যোক্তাদের হাতে চেক এদিন প্রশাসনিক আধিকারিকেরা একাধিক বিষয়ে গাইড লাইনের কথা বলেন পূজো উদ্যোক্তাদের আর সেই গাইডলাইন মেনে চলার কথাও বলা হলো এই চেক অনুদান অনুষ্ঠানের। গত বছরের তুলনায় এবছর অনুদান বাড়ানো হওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা।