Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বারুইপুরে ফের ভুয়ো চিকিৎসকের হদিশ, ট্রপিকাল হাসপাতালের নাম ভাঙিয়ে চেম্বার চালানোর অভিযোগে গ্রেপ্তার রুল আমিন খান   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির আগে বড় ধাক্কা ভারতের! চোটের কারণে ছিটকে গেলেন ঈশান কিষান   •   দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্ণায়ক টেস্টে নতুন ওপেনার নিয়ে নামছে অস্ট্রেলিয়া, দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার   •   সাম্রাজ্যবাদী ও ট্রাম্পপন্থী শক্তিকে পরাজিত করে ব্রাজিলে ফের লুলার জয়! চতুর্থবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত লুলা দা সিলভা   •   তমলুক সাংগঠনিক জেলার কাকগেছিয়ায় বিজেপির নতুন কার্যালয়ের ভূমিপূজন, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   রেলপথে জুড়ল পূর্ব ও পশ্চিম ভারত! সাঁতরাগাছি থেকে জয়পুরের খাতিপুরা পর্যন্ত নতুন এক্সপ্রেস পরিষেবার সূচনা

উৎসর্গ’ রক্তদান শিবিরে মানবিকতার বার্তা অগ্নিমিত্রা পালের

29 Aug 2026
07:44 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: বালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে আয়োজিত ‘উৎসর্গ’ ১৩৯১তম রক্তদান শিবিরে বক্তব্য রাখলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে তিনি রক্তদানের মতো মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং স্বেচ্ছায় রক্তদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অগ্নিমিত্রা পাল বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা বহন করে। রক্তের প্রয়োজন কখনও আগাম জানিয়ে আসে না। দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা জরুরি চিকিৎসার সময়ে একজনের দান করা রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে।

রক্তদান শিবিরের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের জানাই আন্তরিক ধন্যবাদ। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই মানবিক উদ্যোগ বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।”

পুলিশ প্রশাসনের উদ্যোগে এমন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের প্রশংসাও করেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্যে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান উঠে আসে।