Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ঝড়খালিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার টিউশন শিক্ষক,পরিবারের পাশে বাসন্তীর কনভেনার প্রদীপ সর্দার   •   সীতারামপুর থেকে নিয়ামতপুরে এবিভিপির ১৫০ মিটার তিরঙ্গা যাত্রা   •   কুমিরমারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত   •   CREDAI Kolkata Techcon 2026-এ অগ্নিমিত্রা পালের বক্তব্য   •   NCPI-এর সদস্যপদ বাতিল হয়ে যাক, ক্ষমতা থাকলে ভোটে লড়ুক ,অধীর রঞ্জন চৌধুরী   •   বিশ্ববিদ্যালয় পানশালা নয়, জনগণের করের টাকায় পড়াশোনা করে দেশবাসীকে চ্যালেঞ্জ বরদাস্ত নয়: দেবজিৎ সরকার

সীতারামপুর থেকে নিয়ামতপুরে এবিভিপির ১৫০ মিটার তিরঙ্গা যাত্রা

26 Aug 2026
11:15 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক:  দেশাত্মবোধ ও জাতীয় চেতনার বার্তা সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে কুলটির সীতারামপুর থেকে নিয়ামতপুর পর্যন্ত আয়োজন করা হল তিরঙ্গা যাত্রার। এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ১৫০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা

সীতারামপুরের টেগোর মাঠ থেকে শুরু হয় এই পদযাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে এবিভিপির কর্মী-সমর্থক ও ছাত্রছাত্রীরা যাত্রায় অংশ নেন। মিছিলটি সীতারামপুর থেকে এগিয়ে নিয়ামতপুর টহরম ৪ নম্বর পর্যন্ত পৌঁছয়।

যাত্রাপথে দেশাত্মবোধক স্লোগান এবং হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ তিরঙ্গা নিয়ে এই পদযাত্রা পথ চলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের নজরও কেড়ে নেয়।

এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। সংগঠনের কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

১৫০ মিটার দীর্ঘ তিরঙ্গাকে সামনে রেখে আয়োজিত এই যাত্রাকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও দেশাত্মবোধের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয় বলে এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

news home ads